প্রকাশিত: ১৫/০২/২০১৭ ৮:৩৭ পিএম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

চট্টগ্রামে হত্যার শিকার মাহমুদা খানম মিতুর ব্যবহৃত মোবাইল ফোনের সিম কার্ডটি উদ্ধার করা হয়েছে।

ভোলার লালমোহন উপজেলার এক দিনমজুরের কাছ থেকে সিমকার্ডটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. কামরুজ্জামান।

প্রাক্তন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতুকে গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোডে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। সিমকার্ড উদ্ধারের ঘটনায় এ দিনমজুরকে আটক করা হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান রাইজিংবিডিকে বলেন, লালমোহন উপজেলার এক দিনমজুরের কাছ থেকে তারা মিতুর মোবাইল ফোনের সিমটি উদ্ধার করেছেন। মিতু হত্যার সময় এ ব্যক্তি চট্টগ্রামে রিকসা চালাতেন। নগরীর বাকলিয়া থানা এলাকায় সিমকার্ডটি তিনি রাস্তায় পান বলে পুলিশকে জানিয়েছেন। কিছু দিনের মধ্যে আর্থিক টানাপোড়নে তিনি চট্টগ্রাম ছেড়ে ভোলায় চলে আসেন। পরে সিমটি মোবাইল ফোন সেটে লাগিয়ে ব্যবহার শুরু করলে পুলিশ মোবাইল ট্র্যাকিং-এর মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে সেটি উদ্ধার করে। তবে তাকে আটক করা হয়নি।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer