প্রকাশিত: ২৯/০৭/২০১৮ ১:৪৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০৩ এএম

চট্টগ্রাম- চট্টগ্রামের লোহাগাড়া থানার বটতলী এলাকায় অভিযান চালিয়ে মেঘনা পেট্রোলিয়ামের তেলবাহি একটি ট্যাংকার থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭।  এসময় ইসমাইল (৩০) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব এ অভিযান চালায়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান বলেন, কক্সবাজারের টেকনাফ থেকে তেলবাহি ট্যাংকের ভীতরে কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়। এসময় একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে তেলের ট্যাংকার েভেতর থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব মেঘনা পেট্রোলিয়ামের স্টিকারযুক্ত (ভাড়ায় চালিত) তেলের ট্যাংকারটি জব্দ করেছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...