ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৯/২০২২ ৫:০৮ পিএম

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম তুমব্রু উত্তর পাড়ায় আশ্রিত রোহিঙ্গা(পুরাতন) আব্দুল বারী বাংলাদেশী পরিচয় পত্র ব‌্যবহার করে সীমান্তের চোরাচালানের সেকেন্ড ইন কমান্ড হিসাবে কথিত সিন্ডিকেট নিয়ন্ত্রনের বিস্তর অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়রা জানান, রোহিঙ্গা (পুরাতন) আব্দুল বারী কি ভাবে জাতীয় পরিচয় পত্র ভাগিয়ে এনেছে আমরা জানিনা। তবে সীমান্তের চোরাচালানের সাথে জড়িত থেকে সে এখন কোটি টাকার মালিক। সীমান্তে তার রয়েছে চোরাচালানের শক্তিশালী সিন্ডিকেট।

এদিকে সীমান্তের উত্তেজনা বিরাজ করলেও প্রশাসনের নজর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা ঠিকই রোহিঙ্গাদের মাধ‌্যমে এদেশে নিয়ে আসছে অবৈধ ইয়াবা,চোরাই স্বর্ণ চোরাচালান, বিদেশী সিগারেট, কারেন্ট জালসহ বিভিন্ন পণ‌্য। এসব পণ‌্য সীমান্তের ঐপার থেকে পাচার করে আসছে এপারের কারবারী আব্দুল বারীর ছোট ভাই শুন‌্য রেখায় আশ্রিত রোহিঙ্গা আব্দুল খালেক।

ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি ছৈয়দুল বশর বলেন, সীমান্তে যারা অবৈধ কারবার করে তাদেরকে আইনের আওতায় আনা হউক। এসব অবৈধ কারবারীদের জন‌্য আমাদের ঘুমধুমের বদনাম হচ্ছে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন মাদক অবৈধ কারীদের কোন ছাড় দেওয়া হবেনা।

ঘুমধুম ইউপি চেয়ারম‌্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এই সময়ে যারা অবৈধ কারবারে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হউক। অপরাধীরা যে দলের হউক না কেন তাদের একটাই পরিচয় তারা অপরাধী। ঘুমধুমে স্বাধীনতার পর থেকে যেসব রোহিঙ্গারা এদেশে স্থানীয় বনে বাংলাদেশী পরিচয়ে
বসবাস করে আসছে মুলত তারাই ঘুমধুমের সুনাম নষ্ট করে আসছে এসব অবৈধ কারবার করে। যারা অবৈধ কারবার করে আসছে তারা ঘুমধুমের ঐতিহৃকে ধ্বংস করে দিচ্ছে। মাদক ও চোরাকারবারীদেরকে সামাজিক ভাবে প্রতিহত করতে হবে। যারা অবৈধ কারবার করে সমাজ নষ্ট করার কাজে লিপ্ত তাদেরকে চিহিৃত করে প্রশাসনের হাতে ধরিয়ে দিন।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...

কক্সবাজারে এসপি কার্যালয়ের পাশেই ইয়াবার ডেরা, ১০ চালানে পাঠানো হয় ২০ লাখ ইয়াবা

কক্সবাজার শহরের বাহারছড়া পর্যটন নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত। এখানে রয়েছে পুলিশ সুপার (এসপি) কার্যালয়, ...