উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১০/২০২৩ ৬:৩০ এএম

দীর্ঘ ৫ মাস পর তুমব্রু সীমান্তে আবারো গুলির আওয়াজে কাপঁলো কোনার পাড়া। বুধবার (৪ অক্টোবর) সাড়ে ৫ টার দিকে এ আওয়াজ শুনতে পান গ্রামবাসী।

গ্রামের অধিবাসী আলী আকবর, ব্যবসায়ী শহিদুল্লাহ জানান, তারা আছরের নামাজ শেষে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু বাজারের ১টি দোকানে চা পান করছিলেন। তখন বেলা সাড়ে ৫ টা। ঠিক সে সময় তুমব্রু কোনার পাড়ার বিপরীতে ৩৪ পিলারের কাটাঁতারের বেড়া সংলগ্ন মিয়ানমারের তুমব্রু রাইট পয়েন্ট এলাকায় প্রকট শব্দে পরপর ভারী অস্ত্রের ২ রাউন্ড গুলির শব্দে প্রকম্পিত করে তুলে তাদের গ্রাম ও তুমব্রু বাজার।
৩৪ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধূরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি মিয়ানমারের অভ্যন্তরীন বিষয়। তবে এপারে বিজিবি প্রতিদিনকার ন্যায় সতর্ক টহলে রয়েছে। আতংক বা ভয়ের কোন কারণ নেই।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...