প্রকাশিত: ১০/০৬/২০২০ ৩:০০ পিএম

ইমাম খাইর, কক্সবাজার ::
বুক ব্যথা ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব ও কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ সালামত উল্লাহ।

মঙ্গলবার (৯ জুন) রাতে এ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবিব।

তিনি জানান, মাওলানা হাফেজ সালামত উল্লাহ ডায়াবেটিস ও হার্টের রোগী। হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছিল। জ্বরও রয়েছে। তাই গত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সিট খালি নাই। সকাল পর্যন্ত কোন চিকিৎসক ও অক্সিজেন পায়নি।

মাওলানা ইয়াছিন হাবিব জানান, হাফেজ সালামত উল্লাহর করোনার কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তবে, এখনো স্যাম্পল টেস্ট করা হয় নি।

এদিকে, হেফাজত নেতা মাওলানা হাফেজ সালামত উল্লাহর সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আ হ ম নুরুল কবির হেলালী, সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহমান জিহাদি।

পাঠকের মতামত

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...