প্রকাশিত: ০৭/০৮/২০১৮ ৭:৫০ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪১ পিএম

জাফর আহমদ::
কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে অবস্থানরত তিন লক্ষাধিক রোহিঙ্গা অপুষ্টিজনিত বিভিন্ন রোগে ভুগছে। এসব রোহিঙ্গাকে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক বিভিন্ন কর্মসূচির আওতায় স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। সরকারের স্থানীয় প্রশাসন ও কুতুপালংয়ে কর্মরত আন্তর্জাতিক সংস্থা এ সেবা দিচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

তথ্য অনুযায়ী, মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত ও নির্যাতনে পালিয়ে আসা এসব রোহিঙ্গা বাংলাদেশে আসার সময়ে খাদ্যের অভাব ও বিভিন্ন প্রকার রোগে শোকে আক্রান্ত ছিল। বাংলাদেশের কুতুপালং ক্যাম্পে স্থান পাওয়ার পর থেকে এসব মানুষের স্বাস্থ্য পরীক্ষার পর ৩ লাখ ১৮ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা যারা অপুষ্টিতজনিত বিভিন্ন রোগে ভুগছে। এর মধ্যে অধিকাংশ শিশু ও গর্ভবতী নারী। এর মধ্যে ৪ আগস্ট পর্যন্ত ১ লাখ ৪২ হাজার ৮২৩ জনকে পুষ্টি সেবা দেওয়া হয়েছে; যা মোট পুষ্টিহীন রোহিঙ্গার ৪৫ শতাংশ।
খবর পরির্বতনের
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৫ বছরের নিচে ১ লাখ ৩৬ হাজার ৮৮২ শিশু তীব্র অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে। এ সব শিশুকে সুস্থ করে তোলার জন্য র‌্যাংকেট সাপ্লিমেন্টারি ফিডিং প্রোগ্রামের আওতায় আনা হয়েছে। যার ১২ হাজার ৬৬৮ শিশুকে পুষ্টিজনিত সমস্যা দূর করতে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গর্ভবতী ও প্রাপ্তবয়স্ক মোট ৮৩ হাজার ১৪৫ জন মহিলাকে পুষ্টিজনিত সেবা দেওয়া হয়েছে।

কক্সবাজারে অবস্থিত ১১ লাখ ১৮ হাজার ৫৭৯ জন রোহিঙ্গা অস্থায়ী ১ লাখ ১১ হাজার ঘরে বসবাস করছে। তাদের জন্য মোট ৭টি ফিল্ড হাসপাতাল ও ১৬২টি প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র স্থাপন করে সরকার। এর মধ্যে ১০টি হাসপাতাল/স্বাস্থ্যকেন্দ্র ২৪ ঘণ্টা সেবা প্রদান করছে। কুতুপালংয়ে অবস্থানরত সাধারণ শিশু ও নারীদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্থানীয় ১২টি কেন্দ্রের মাধ্যমে পরিবার পরিকল্পনা এবং মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা প্রদান করছে। এছাড়া এমএসএফ ও আরএইচইউ পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাড়িয়ে ৩৫ শয্যার হাসপাতালে রূপান্তর করা হয়েছে।

এসব রোহিঙ্গা ক্যাম্পে এখন পর্যন্ত গর্ভবতী নারী চিহ্নিত হয়েছে ৩১ হাজার ২৫৮ জন। শিশু জন্মগ্রহণ করেছে ৩ হাজার ৫৫৪ জন। আর এতিম শিশু রয়েছে ৩৯ হাজার ৮৪১ জন। কক্সবাজারের সিভিল সার্জন অফিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...