প্রকাশিত: ০৩/১২/২০১৮ ৯:২৮ এএম

ডেস্ক রিপোর্ট :টঙ্গীর ইজতেমা ময়দানে শনিবার জোড় ইজতেমাকে ঘিরে তাবলীগ জামাতের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনার পর রোববার দুপুরে টঙ্গী পশ্চিম থানায় ২৫ হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার সংঘর্ষ চলাকালে পুলিশীকাজে বাধা ও পুলিশ আহত হওয়ার অভিযোগে টঙ্গী পশ্চিম থানার এসআই মো. রাকিবুল বাদি হয়ে ওই মামলা দায়ের করেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদুল হক বলেন, শনিবার জোড় ইজতেমা ঘিরে টঙ্গীর বিশ্বইজতেমা ময়দানে সা’দ পন্থী ও জোবায়ের পন্থী মুসুল্লীদের মধ্যে সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তারা পুলিশের কাজে বাধা প্রদান করেন এবং তাদের হামলায় এক মুসুল্লী নিহত এবং কয়েকশ মুসুল্লী ছাড়াও কয়েক পুলিশ সদস্য আহত হন।

পুলিশীকাজে বাধা ও পুলিশ আহত হওয়ার অভিযোগে রোববার দুপুরে টঙ্গী পশ্চিম থানায় অজ্ঞাত ২০-২৫ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন এসআই রকিব।

পাঠকের মতামত

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...
Single Page Footer