প্রকাশিত: ১৫/১১/২০১৮ ৯:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে কক্সবাজারের মহেশখালীর চার বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্র জানায়, বুধবার পুলিশের গাড়ি পুড়িয়ে নাশকতার ঘটনায় রাত ১০ টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মহেশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর, মহেশখালী উপজেলা বিএনপির আহ্বানে কমিটির সদস্যকে শফিউল্লাহ শফি, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল কাশেম ও ছাত্রদল নেতা রিফাত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, মহেশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক কক্সবাজার-২(মহেশখালী- কুতুবদিয়া) আসনে বিএনপির মনোনয়ন পত্র কিনেছেন। পরে বুধবার রাত ১০ টার দিকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার সময় তাদেরকে আটক করা হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

পাঠকের মতামত

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...
Single Page Footer