‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সম্প্রতি মানব পাচার সক্রিয় হয়ে উঠেছে। বিদেশে পাড়ি জমানোর প্রলোভন দিয়ে তারা রোহিঙ্গা যুবতীদের ক্যাম্প থেকে নিয়ে যাচ্ছে শহরে। সম্প্রতি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১২ জন যুবতী নারীকে দালালসহ উদ্ধার করে ঢাকার বাড্ডা থানা পুলিশ। আজ বুধবার (৫ জানুয়ারি) সকালে উদ্ধারকৃত রোহিঙ্গা উখিয়ার কুতুপালং মধুর ছড়া ক্যাম্পে ১১ জন ও কুতুপালং রেজিষ্ট্রার্ড ক্যাম্পে একজন রোহিঙ্গা যুবতীকে হস্তান্তর করেছে বলে উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম মজুমদার জানিয়েছেন।
পাঠকের মতামত