প্রকাশিত: ০৯/১০/২০১৮ ৭:৪০ এএম

শাহনেওয়াজ জিল্লু, কক্সবাজার ::

অধ্যয়ন ও জ্ঞান আহরণ শেষে আত্ম প্রতিষ্ঠার এই যাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১ তম সমাবর্তন অনুষ্ঠানে একই পরিবারের দুইজন ভাইবোন পেলো একসাথে সমাবর্তন। এ দুই কৃতি শিক্ষার্থী হলেন আবু হেনা মোস্তাফা কামাল এবং জাকিয়া আজাদ সুমাইয়া। কক্সবাজারের খ্যাতিমান বয়োজেষ্ঠ সাংবাদিক কামাল হোসেন আজাদের ১১ সন্তানের মধ্যে এরা দুজন। বর্ণাঢ্য আয়োজনে সনদপ্রাপ্তির এঅনুষ্ঠানে উপস্থিত থাকার যোগ্যতা ও সৌভাগ্য অর্জন করায় কক্সবাজারবাসীর জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মনে করেন শিক্ষা সচেতন ব্যাক্তিবর্গ।

সমাবর্তন শেষে এদুই শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যাক্ত করে বলেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাবর্তন পেয়ে খুবই ভালো লাগছে। সেই সাথে আমরা একই পরিবারের দুই ভাইবোন একসাথে সমাবর্তন পেয়েছি এটা খুব ভালো লাগছে। ছোটো বেলা থেকে আমরা দুইভাইবোন একসাথে বড় হয়েছি। জ্ঞান অর্জন এবং আত্ম প্রতিষ্ঠার এই প্রচেষ্ঠা যেনো আমরা অব্যাহত রাখতে পারি এবং দেশ জাতির সেবায় নিজেদের সপে দিতে পারি এজন্যে আমরা সকলের দোয়া কামনা করেছি। এছাড়াও জীবন গড়ার পথে এতদুর আসার পেছনে যাদের অবদান এবং সহযোগীতা রয়েছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। বিশেষ করে তারা তাদের রত্মগর্ভা মা রেহেনা আজাদকে এই অর্জন উৎসর্গ করতে চান বলেও জানান।

এই দুই কৃতি শিক্ষার্থীর পিতা কক্সবাজার জেলার সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ জানান, দুই সন্তান এবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাবর্তন পেয়েছে এটা নিয়ে তিনি খুব একটা আবেগ আপ্লুত নন। তবে তিনি বলেন, দেশের যারা আমাদের মত মধ্যবিত্ত শ্রেনীর রয়েছে তাদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই যুগে এসে ছেলে সন্তান অনেক হলেও কোনো সন্তানকে অমানুষ বানাইনি। পড়া লেখা করিয়ে মানুষ মানুষ বানানোর চেষ্টা করেছি। দেশের সম্পদ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। এমনকি প্রত্যেকটি সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে যে সংগ্রামে অবতীর্ণ হয়েছি তার এখন সুফল আসতে শুরু করেছে। এমনকি আমার আরও দুই সন্তান ঢাকা পলিটেকনিক থেকে ডিপ্লোমা-প্রকৌশলী হিসেবে পাশ করে বের হয়েছে। এর পরের সন্তানটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়ন করছে। এর পেছনে সবচাইতে বেশি অবদান রয়েছে তাদের মায়ের।

এছাড়াও সন্তানদের এই কৃতিত্ব অর্জনে অবদান রাখায় সকল শিক্ষক, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের প্রতি তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন।

পাঠকের মতামত

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer