প্রকাশিত: ০৫/১০/২০১৮ ৯:৫১ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিরসরাইয়ে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। বাড়ির ভেতর থেকে র‌্যাবের সাথে গোলাগুলি হয়েছে এবং বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

র‌্যাব বলছে, ওই বাড়িটি একটি জঙ্গি আস্তানা। ভেতরে নারীসহ অন্তত চারজন অবস্থান করছেন বলে তাদের কাছে তথ্য আছে।

র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার গভীর রাতে জঙ্গি আস্তানাটিতে অভিযান শুরু হয়। প্রথমেই বাড়িটি ঘিরে ফেলা হয়। এসময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে বাড়ির ভেতর থেকে। র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লেও পরে তারা সরে যায়।

এসময় বাড়ির ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছার পর বাড়ির ভেতরে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।
গোলাগুলি ও বিস্ফোরণের সময় প্রায় একঘন্টা মহাসড়কের একপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

মহাসড়ক থেকে আনুমানিক ১০০ গজ দূরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় ওই বাড়িটি ঘিরে এখনও অভিযান চলছে। বাড়িটি এক বিএনপি নেতার বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...