প্রকাশিত: ২৬/০৩/২০২১ ১০:২১ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে মাদ্রাসা শিক্ষার্থীরা। শুক্রবার (২৬ মার্চ) রাতে যাত্রাবাড়ী চৌরাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করছে শত শত মাদ্রাসাশিক্ষার্থী। এর আগে বিকেল থেকে মহাসড়কের যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের মুখে অবস্থান নেয় বিক্ষুব্ধরা।

জানা গেছে, সড়কে অবস্থান নিয়ে তারা বেশ কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। ফলে বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রামের যান চলাচল। রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছে। যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষ।
শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুরু হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী বিক্ষোভ। পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হন শতাধিক মুসল্লি।

ঢাকার সংঘর্ষের খবরে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীরা। সেসময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে ৪ জন নিহত হন। নিহতের খবর ছড়িয়ে পড়লে বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালায় সেখানকার মাদ্রাসার শিক্ষার্থীরা। সেসময় তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বঙ্গবন্ধুর ম্যুরাল, রেলস্টেশনসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থাপনায়

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer