ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৫/২০২৪ ১০:১৬ এএম

হাইকোর্টের নির্দেশে ডেসটিনি-২০০০ এর পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া।

বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্টের একক কোম্পানি বেঞ্চ তাকে চেয়ারম্যান হিসেবে অনুমোদন দিয়ে আদেশ দিয়েছেন।

মঙ্গলবার (২১ মে) ডেসটিনির পরিচালনা বোর্ডের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান বিষয়টি সাংবাদিকদের জানান।

তিনি বলেন, ডেসটিনির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান থেকে ফখরুদ্দিন আহমেদ (এফসিএ) পদত্যাগ করায় বোর্ডের সদস্যদের মতামত নিয়ে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়াকে চেয়ারম্যান হিসেবে অনুমোদন দিয়েছেন হাইকোর্ট।

এর আগে, গত বছরের ২৫ জুলাই ডেসটিনি-২০০০ এর পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান হন ফখরুদ্দিন আহমেদ।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...