প্রকাশিত: ০৮/০৮/২০১৯ ২:১৫ পিএম

নিজস্ব প্রতিবেদক::
“ডেঙ্গু মুক্ত দেশ চাই,পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই” শ্লোগানে উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিস্কার অপরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে উপজেলাব্যাপী ক্রাশ প্রোগ্রাম শুধু হয়েছে। বিভিন্ন এলাকায় দিনব্যাপী এই ক্রাশ প্রোগ্রাম চলবে বলে উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে।

বৃহস্পতিবার কাল ১১ টায় উখিয়া উপজেলা চত্বর থেকে একটি বিশাল র‍্যালির মাধ্যমে উক্ত প্রোগ্রামের সুচনা করা হয়। র‍্যালি উখিয়া ষ্টেশন প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বর গিয়ে শেষ হয়। র‍্যালি পরবর্তী একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী,উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী,উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম ও উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর।

সমাবেশে বক্তরা বলেন,যার যার অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করতে হবে,বাড়ীর আঙ্গিনা পরিস্কার রাখার পাশাপাশি পাশ্ববর্তী প্রতিবেশীকে সচেতন করতে হবে। কারন পরিস্কার পানি থেকেই ডেঙ্গু মশার উৎপত্তি। তাই সচেতনতার কোন বিকল্প নেই।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...
Single Page Footer