প্রকাশিত: ২০/০৬/২০২০ ২:০০ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার ডিবি পুলিশ এক সাড়াশি অভিযান চালিয়ে একটি ডিসকভার মোটর সাইকেল সহ ১ লক্ষ ৮০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে। কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) এর নির্দেশনায় ১৯ জুন শনিবার দিবাগত রাতে রামু উপজেলার গর্জনিয়া ও পার্শ্ববতী এলাকা থেকে এসব উদ্ধার করা হয়েছে। কক্সাবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ এর পরিকল্পনায় এ সফল অভিযান চালানো হয়।

এসময় এক রোহিঙ্গা ও এক মহিলা সহ ৩ জন আসামী ধৃত হয়। তারা হলো-(১) আব্দুর রশিদ (২৬), পিতা-আব্দুল মোতালেব, মাতা-মৃত খদিজা বেগম, স্ত্রী-ফাতেমা বেগম, সাং-আমতলী পাড়া, ৩নং ওয়ার্ড, আলীকদম ইউপি, থানা-আলীকদম, (২) মাহমুদা বেগম (৪১), স্বামী-মৃত মোঃ ইসলাম, পিতা-গুরা মিয়া, মাতা-মৃত জেবুন্নেসা, সাং-জারুলিয়াছড়ি, ৪নং ওয়ার্ড, ৪নং দোছড়ি ইউপি, উভয় থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা বান্দরবান। (৩) এনামুল হাসান (২২) (রোহিঙ্গা), পিতা-মকতুল হোসেন, মাতা-শাহিদা বেগম, সাং- 1-W. F Block-15, লম্বাশিয়া, কুতুপালং, উখিয়া, কক্সবাজার। কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া সহ অন্যান্যরা অভিযানে অংশ নেন।

কক্সাবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংকটের সুযোগে মাদক কারবারীরা তৎপর হওয়ার অপচেষ্টা করছে। কিন্তু কক্সবাজার জেলা পুলিশ মাদক কারবারীদের সে সুযোগ দেবেনা। বরং এ মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরো কঠোর থেকে কঠোরতর করা হবে বলে জানান এডিশনাল এসপি (সদর) রেজওয়ান আহমেদ।

পাঠকের মতামত

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...