প্রকাশিত: ০৫/০৭/২০১৮ ৭:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৮ এএম

ডেস্ক নিউজঃ জাতীয় সংসদে উত্থাপিত ‘ডিজিটাল নিরাপত্তা বিল-২০১৮’ আরো যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠকের দ্বিতীয় মুলতবিতে এ সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি ইমরান আহমদ সভাপতিত্ব করেন। কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া এবং বিশেষ আমন্ত্রণে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।

এ ছাড়া কমিটির আমন্ত্রণে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) ভাইস প্রেসিডেন্ট ও ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল এবং ডেইলি স্টারের সম্পাদক মাহ্‌ফুজ আনাম বৈঠকে যোগ দেন। বৈঠকে বিস্তারিত আলোচনা করে বিলটিকে অধিকতর যুগোপযোগী করার লক্ষ্যে আরো বৈঠক করার সিদ্ধান্ত হয়।

বৈঠকে সংসদীয় কমিটি জানায়, আগে সাংবাদিকদের বৈঠকের প্রেক্ষিতে তারা ১১টি সংশোধনী এনেছেন। এসব সংশোধনী সাংবাদিকদের কাছে দেয়া হয়েছে।

তা যাচাই-বাছাই করে ১৬ই জুলাই আবার বৈঠক করবে কমিটি। এর আগে গত ২২শে মে সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত হয়ে আটটি ধারা নিয়ে নিজেদের আপত্তির কথা তুলে ধরেছিল সম্পাদক পরিষদ।

ওই বৈঠকে অ্যাটকো, বিএফইউজেও নিজেদের আপত্তির কথা তুলে ধরে। এর প্রেক্ষিতে কিছু পরিবর্তন আনার প্রস্তাব করা হয়।

বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি ইমরান আহমদ বলেন, কিছু বিষয়ে সাংবাদিকদের আপত্তি ছিল। সংসদীয় কমিটি ১১টি ক্ষেত্রে পরিবর্তনের প্রস্তাব করেছে। সাংবাদিকরা আলোচনা করে নিজেদের অবস্থান জানাবেন। আগামী ১৬ই জুলাই আবার বৈঠক হবে।

পরে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম বলেন, প্রথম দফা আলোচনার প্রেক্ষিতে কিছু সংশোধনী প্রস্তাব করা হয়েছে। তারা সেগুলো পড়ে দেখার সুযোগ পাননি। সে কারণে তাৎক্ষণিক মতামত দিতে প্রস্তুত ছিলেন না। এসব সংশোধনীর বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে হবে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...