প্রকাশিত: ১০/০৫/২০১৭ ৭:৩৩ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
রামুর গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তৈয়ব উল্লাহ চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনায় কাশেম বাহিনী প্রধান, ‘আবুল কাশেম’ আটক হয়েছে। সে জুমছড়ি গ্রামের মৃত শহর আলির ছেলে ও সাবেক ইউপি সদস্য।

কক্সবাজার শহর থেকে গত সোমবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল তাঁকে আটক করে। পিবিআইবি সূত্র জানায়, আবুল কাশেমকে মঙ্গলবার (৯মে) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, ‘আবুল কাশেম’ কাশেম বাহিনীর প্রধান। তাঁর নেতৃত্বে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী সরবরাহ করা হত। ইতোপূর্বে নাইক্ষ্যংছড়ি হামলাসহ নানা ঘটনায় তাঁর নিজস্ব লোকজন অংশ নিয়েছে। পুলিশ সূত্র জানায়-আবুল কাশেমের বিরুদ্ধে ডাকাতি, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও একাধিক বন মামলা রয়েছে। আবুল কাশেম আটক হওয়ায় তাঁর নিজ গ্রামে খুশির আবহ বিরাজ করছে।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer