লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল
কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে বিপ্লব সরকার (২৯) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। নিহত যুবক চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার লামছড়ি গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দিনগত রাতে নাঙ্গলকোট উপজেলার হরিপুর মুছিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কোন ট্রেন থেকে কীভাবে পড়ে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
নাঙ্গলকোট রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার লোকমান হোসেন বলেন, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ৮টা ১৭ মিনিটে এবং চট্টগ্রাম থেকে জামালপুরগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি ৮টা ৪২ মিনিটে নাঙ্গলকোট রেলস্টেশন অতিক্রম করে। এর কিছুক্ষণ পর আপলাইনে এক যুবকের লাশ পড়ে আছে বলে খবর পাই
পাঠকের মতামত