ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০১/২০২৪ ৫:৪১ পিএম
ছবি-প্রতীকী

গাজীপুরের কালীগঞ্জ এলাকায় ট্রাকের ধাক্কায় খোরশেদ আলম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২১ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খোরশেদ আলম গাজীপুরের কালীগঞ্জ এলাকায় একটি বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরি করেন।

দুর্ঘটনার পর গুরুত্বর আহত অবস্থায় খোরশেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

খোরশেদ আলম রাজশাহী জেলার পুঠিয়া থানার দমদমা গ্রামের খোদা বক্স মিয়ার ছেলে। তিনি গাজীপুর কালীগঞ্জ এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন।

খোরশেদের ভাই রবিউল ইসলাম বলেন, আমার ভাই গাজীপুরের কালীগঞ্জ এলাকায় একটি বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরি করে। সেই প্রতিষ্ঠানের কাজে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়লে গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer