প্রকাশিত: ১১/০৫/২০২২ ৭:৩৯ এএম

কক্সবাজারের টেকনাফের বহুল আলোচিত শিশু আলো হত্যার সাড়ে ১০ বছর পর মামলার রায়ের জন্য আজ বুধবার (১১ মে) দিন ধার্য্য করেছে আদালত।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিটর (পিপি) ফরিদুল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার রায়টি ঘোষণা করা হবে।
তিনি জানান, ২০১১ সালের ৭ সেপ্টেম্বর নিজ বাড়ীর কর্মচারী জবাই করে হত্যা করেছিল এই শিশু আলি উল্লাহ আলো’কে। আলো টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিলা গ্রামের বাসিন্দা ও কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আবদুল্লাহর পুত্র। ওই সময় আলো টেকনাফ বিজিবি স্কুলের ১ম শ্রেনীর ছাত্র ছিল।
পিপি ফরিদুল আলম জানান, মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে বুধবার রায়টি ঘোষণা করা হচ্ছে। যেখানে অভিযোগপত্রে ৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই মামলায় আদালতে ১৯ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে ৩ জন কারাগারে থাকলেও ৫ জন পালাতক রয়েছে।

মামলার বাদি ও শিশু আলোর পিতা মো. আবদুল্লাহ জানান, ভাড়াটিয়া খুনিরা তার নিজ বাড়ীর কাচারী ঘরে ৭ বছর বয়সী এই অবুঝ শিশুটিকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছিল। তিনি হত্যাকারি এবং পরিকল্পনাকারিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...