প্রকাশিত: ২১/০৭/২০১৭ ৩:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৯ পিএম

সরওয়ার আলম শাহীন,উখিয়া নিউজ ডটকম::
শুক্রবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে বিজিবির হাতে টেকনাফের ইয়াবা সুন্দরী হালিমা আটক হয়েছে। কক্সবাজারগামী যাত্রীবাহী সী লাইন সার্ভিস বাসে তল্লাশী চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসের যাত্রী হালিমাকে আটক করে মরিচ্যা যৌথ চেকপোস্টের দায়িত্বরত জওয়ানরা। কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়াস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টের সুবেদার নজরুল ইসলাম জানান,কক্সবাজারগামী যাহীবাহী বাস সী লাইন সার্ভিসের একটি গাড়ি তল্লাশি চালিয়ে সুন্দরি হালিমাকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশী চালিয়ে ৭ হাজার ৯ শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে টেকনাফের সদর ইউপি মেম্বার আব্দুল হামিদের স্ত্রী ও হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা গ্রামের জাফর আলমের মেয়ে। জানা গেছে ইতিমধ্যে হালিমার কয়েক স্বামী বদল হয়। প্রথম স্বামীর ঘরের তার ৩ সন্তান রয়েছে। তার সর্বশেষ স্বামী টেকনাফ সদর ইউপি মেম্বার আব্দূল হামিদ। ৪/৫ বছর আগে হামিদকে বিয়ে করার পর সে গোদারবিল ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় স্বামীর সাথে বসবাস করতো। তখন থেকে সে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে। বেশ কিছুদিন যাবৎ সে পিতৃলয় পূর্ব লেদায় বসবাস করে আসছিল।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer