প্রকাশিত: ২৫/০১/২০২০ ৯:৫৯ এএম

কক্সবাজারের টেকনাফে ৭৯ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। এসময় দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ব্রিটিশপাড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মিনজু আহমদের ছেলে মো. রহিম (২৫) ও জাদিমুরা পূর্বপাড়া এলাকার আব্দুল শুক্কুরের ছেলে মো. জুবাইর (২৭)। শুক্রবার রাতে জাদিমুরা এলাকা থেকে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয় বলে জানায় র‌্যাব।

টেকনাফস্থ র‌্যাব-১৫ সিপিসি-১ এর কম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব জানান, উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় কথিপয় মাদক কারবারিদের ইয়াবা কেনাবেচার গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় দুই মাদক কারবারিকে ৭৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ হাতেনাতে ধরতে সক্ষম হয়। এদের একজন মিয়ানমার থেকে আসা পুরাতন রোহিঙ্গা।

লে. মির্জা শাহেদ মাহতাব আরও জানান, উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী টেকনাফ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer