প্রকাশিত: ০৫/১২/২০১৯ ৭:৩৫ পিএম , আপডেট: ০৫/১২/২০১৯ ৭:৪৭ পিএম

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় ৬০ হাজার পিস ইয়াবা ও বিদেশি পিস্তলসহ মো: আব্দুল মোতালেব ফরহাদ (২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে হ্নীলা ইউনিয়নের লেদা স্পোটিং ক্লাব থেকে এসব ইয়াবা ও অস্ত্রসহ তাকে আটক করা হয়। এসময় দুই প্যাকেট মুগডালও পাওয়া যায় বলে জানায়।

আটক যুবক হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার মৃত আমির হোসনের ছেলে। সে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ২ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ সব তথ্য নিশ্চিত করেছেন। এসময় উপস্থিত ছিলেন ২ বিজিবি ব্যাটালিয়ন অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর রুবায়াৎ কবীর।

বিজিবি অধিনায়ক জানায়, ওই সময় টেকনাফ ২ বিজিবির লেদা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদে হ্নীলা ইউনিয়নের লেদা স্পোটিং ক্লাবে ইয়াবার একটি বড় চালান মজুদের খবরে সেখানে অভিযানে যায়। এসময় একব্যক্তি ক্লাবের প্রবেশদ্বারটি তালাবদ্ধ করতে দেখে তাকে জিজ্ঞাসা করলে সে অসংলগ্ন উত্তর দেয়। এতে তাকে সন্দেহ হলে শরীর তল্লাশিকালে কোমরে তাজা কার্তুজ, ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে ক্লাবের অভ্যন্তরে তল্লাশি চালিয়ে কার্টুনের স্তুপ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় আটটি ইয়াবা সদৃশ প্যাকেট উদ্ধার করা হয়। পরে এর মধ্যে ছয় প্যাকেটে ৬০ হাজার পিস ইয়াবা এবং অপর দুই প্যাকেট থেকে মুগডাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। উদ্ধার ইয়াবা ও অস্ত্রসহ আটক যুবককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...