প্রকাশিত: ০৮/০৭/২০১৮ ৬:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০০ এএম

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হ্নীলা আনোয়ার প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ট্যবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে এ অভিযানে ইয়াবা চোরাকারবারী কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ-২ বিজিবি’র অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান,  আজ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন’র বিশেষ টহলদল জানতে পারে যে, আনোয়ারের প্রজেক্ট বরাবর নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টহলদল দ্রুত নাফ নদীর কিনারায় ঔঁৎ পেতে থাকে। পরে একজন লোককে ব্যাগ হাতে নাফ নদী হতে আনোয়ার প্রজেক্ট এলাকার দিকে আসতে দেখে টহলদল থাকে চ্যালেঞ্জ করে।

বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ করামাত্র ইয়াবা চোরাকারবারী দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।   একপর্যায়ে ইয়াবা চোরাকারবারী হাতে থাকা ব্যাগটি ফেলে  কর্দমাক্ত লবণ মাঠের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে টহলদল ব্যাগটি খুলে ৬০ লাখ টাকা মূল্যমানের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...