প্রকাশিত: ০৫/০২/২০১৭ ১১:১১ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ: 

শিশু ধর্ষণকালে জনতার সহায়তায় কফিল উদ্দিন নামে এক যুবককে আটক করা হয়েছে। টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এঘটনা ঘটে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন ধর্ষনের অভিযোগে আটক কফিল উদ্দিন পুলিশী হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা যায় রোববার ৫ ফেব্রুয়ারী সকাল ১০টার দিকে কয়েকজন লোক লেদা বড় কবরস্থানে কবর খনন করতে গেলে ক্রন্দনরত চিৎকার শুনতে পান। এসময় লোকজন আতংকিত হয়ে আশে পাশে খুঁজতে থাকেন। কিছু দুরে গাছের আড়ালে কবরস্থানের পুরাতন একটি গর্তে একজন যুবক এবং মেয়েকে দেখতে পান। লোকজন মেয়েটিকে উদ্ধার করে হ্নীলা রসূলাবাদ এলাকার মৃত শাহ আলমের পুত্র কফিল উদ্দিনকে (৩০) হাতে নাতে আটক করে পুলিশে খবর দেন। স্থানীয়রা লেদা এলাকার মুরব্বী জাকের মিয়া ও আবছার কামাল ছিদ্দিকীর সহযোগীতায় কফিল এবং ১০ বছর বয়সী মেয়েটিকে পুলিশের হাতে তুলে দেন।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...
Single Page Footer