প্রকাশিত: ১৩/০৫/২০১৮ ২:০২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০১ এএম

হুমায়ুন রশিদ, টেকনাফ::
টেকনাফ সড়কে যানবাহন দুর্ঘটনা ঘটনাস্থলে এক মোটর আরোহী নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘাতক চালক ও গাড়ি জব্দ করেছে।
জানা যায়, ১৩ মে সকাল ১১টারদিকে উখিয়া উপজেলার কুতুপালং হতে টেকনাফগামী একটি যাত্রীবাহী ছারপোকা গাড়ি (চট্টমেটো-ন-১১-৬৪৯৯) হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া মসজিদের পাশে এসে যাত্রী নামিয়ে দেওয়ার সময় কাঞ্জরপাড়া থেকে হোয়াইক্যংগামী স্থানীয় জাফর আলমের পুত্র মেহেদী হাসান (২০) মোটর সাইকেল (ঢাকামেট্টো-ল-২১-৯০৯০) যোগে গমনকালে দাড়িয়ে থাকার গাড়ির কিনারায় লেগে সজোরে পাশর্^বর্তী ব্রীজে গিয়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই রক্তাক্ত ও মগজ বের হয়ে মেহেদী হাসান মারা যান। এই দূঘর্টনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশের এএসআই রাজু কান্তি দাশ ঘটনাস্থলে গিয়ে ছারপোকা গাড়ি জব্দ করে টেকনাফ শীলবনিয়া পাড়ার মৃত কামাল হোছনের পুত্র চালক আব্দুল গাফ্ফার (৩০) কে আটক করে। এদিকে নিহত যুবককে বিকালের দিকে দাফনের প্রস্তুতি চলছে। আকস্মিক যানবাহন দূঘর্টনায় এই যুবকের মৃত্যুতে পরিবারসহ স্থানীয় জনসাধারণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
হাইওয়ে পুলিশের এএসআই রাজু কান্তি দাশ জানান, নিহত ব্যক্তির পারিবারিক সিদ্ধান্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer