প্রকাশিত: ১৮/০৫/২০১৯ ৩:২৭ এএম

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ::
টেকনাফের শাহপরীর দ্বীপের শীর্ষ ইয়াবা কারবারি ও সন্ত্রাসী মোহাম্মদ ইব্রাহিম পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সে শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া এলাকার নুরুল আমিন ওরফে বল্লার ছেলে। গতকাল রাত সাড়ে এগারটার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঝাউবন এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে দেশে তৈরী অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়। তারা হলেন, থানা পুলিশের এসআই দিপক বিশ্বাস, কনেস্টবল লিটু ও সাকিল। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বহু মামলার পলাতক আসামী আটক ইব্রাহিম একজন তালিকাভূক্ত ইয়াবা কারবারি ও সন্ত্রাসী। তাকে আটকের পর গতকাল রাতে তার স্বীকারোক্তির ভিত্তিতে তাকে সহ শাহপরীর দ্বীপে তার ইয়াবা আস্তানায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে পুলিশের একটি টীম। এসময় সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা তার সিন্ডিকেটের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয় পক্ষের গোলাগুলিতে ইব্রাহিম গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইয়াবা কারবারির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে তালিকাভূক্ত একজন শীর্ষ ইয়াবা কারবারি ও সন্ত্রাসী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer