প্রকাশিত: ২৩/০২/২০২১ ৬:৪৭ পিএম , আপডেট: ২৩/০২/২০২১ ৭:৫৮ পিএম
ফাইল ছবি
ফাইল ছবি

টেকনাফ ২৬নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে সংলগ্ন পাহাড়ে র‌্যাব ও রোহিঙ্গা ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধে শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকিরসহ ৩জন মারা গেছে। এই ঘটনায় একজন র‌্যাব সদস্য আহত হলেও ঘটনাস্থল হতে ৯টি অস্ত্রসহ বুলেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের অধিনায়ক এএসপি বিমান চন্দ্র কর্মকার জানান,২৩ফেব্রুয়ারী (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টারদিকে র‌্যাব-১৫ কক্সবাজার এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৬নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে যায়।

Loading…


এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে স্বশস্ত্র ডাকাত দল এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে র‌্যাবের এক সদস্য আহত হয়। র‌্যাবও সরকারী সম্পদ এবং আত্নরক্ষার্থে কিছুক্ষণ পাল্টা গুলিবর্ষণ করে। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল তল্লাশী করে ৩টি গুলিবিদ্ধ মৃতদেহ, ৯টি আগ্নেয়াস্ত্র এবং ২৫ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। গুলিবিদ্ধদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা প্রাথমিকভাবে জকির গ্রুপের লিডার জকির, সহযোগী তার ভাই হামিদ ও চাচাত ভাই জহির বলে সনাক্ত করা গেছে। মৃতদেহ উদ্ধার করে পোস্টম র্টেমের জন্য মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer