প্রকাশিত: ১৩/০৯/২০১৮ ১০:৪৫ পিএম

হুমায়ূন রশিদ, টেকনাফ ::
টেকনাফে র‌্যাব সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ নারী-পুরুষসহ ৩জনকে আটক করেছে।
জানা যায়, ১৩ সেপ্টেম্বর দুপুর পৌনে ১টারদিকে র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের অধীনস্থ শাপলাপুর অস্থায়ী ক্যাম্প কমান্ডার মেজর মোঃ আনিছুল হক গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ অভিযানিক দল নিয়ে শামলাপুর বাজারস্থ মোবারক মেডিক্যাল স্টোরের সামনে পাকা রাস্তর উপরে চেকপোস্ট স্থাপন করে কক্সবাজারগামী একটি সিএনজি থামিয়ে টেকনাফ সদরের লম্বরীর আব্দুল মান্নানের স্ত্রী হালিমা আক্তার (২৯) ও মহেশখালীয়া পাড়ার মৃত আব্দুল হাশিমের পুত্র মোঃ মাহমুদুল হক (২৩) এর দেহ তল্লাশী করে ইয়াবাসহ হাতে-নাতে আটক করে। তা উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গণনা করে ৪৩ লক্ষ ৬০ হাজার টাকার ৮ হাজার ৭শ ২০পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
অপরদিকে বিকাল সোয়া ৪টায় র‌্যাব-৭,টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স), বিএন গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ দল নিয়ে কেকে পাড়ার হারুন ভাত ঘরের সামনে অভিযান চালিয়ে পুরান পল্লান পাড়ার আব্দুর রহমানের পুত্র আব্দুর রাজ্জাক (২৩) কে আটক করে। লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশী চালিয়ে ৩৯ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যমানের ৭ হাজার ৯শ ৫০পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer