প্রকাশিত: ২৩/০৮/২০১৯ ৯:০৪ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে ওমর ফারুক (২৪) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। নিহত ওমর হ্নীলা ইউনিয়ন যুবলীগ ৯নং ওয়ার্ড সভাপতি ও জাদিমুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জাদিমুরা এলাকায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওমর বাড়ি থেকে বের হয়ে স্কুল সংলগ্ন জাদিমুরা বাজারে একটি দোকানে কেনাকাটা করছিলেন। এসময় একদল রোহিঙ্গা সন্ত্রাসী ওমরকে খুব কাছ থেকে গুলি করে পাহাড়ের দিকে পালিয়ে যায়। তিনি ওই এলাকার আব্দুল মুনাফ সওদাগরের ছেলে।

এদিকে নিহতের পিতা বলেন, কোনো কারন ছাড়াই রোহিঙ্গা ডাকাত নুর মোহাম্মদ ও সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী তার ছেলেকে খুন করেছে।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।

স্থানীয় গ্রামবাসীরা বলেন, হত্যাকাণ্ডে শতাধিক অস্ত্রধারী রোহিঙ্গা অংশগ্রহন করে। হত্যা শেষে তারা দলবেঁধে শালবাগার পাহাড়ের দিকে চলে যায়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...