প্রকাশিত: ১০/১০/২০১৯ ১:৪৫ পিএম , আপডেট: ১০/১০/২০১৯ ১:৪৮ পিএম

ডেস্ক নিউজ:
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি মোহাম্মদ শাহজাহানকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহজাহান টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার নুরুল হুদার ছেলে। তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।

র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব বিষয়টি নিশ্চিত করে বলেন, রঙ্গীখালী এলাকায় ধর্ষণ মামলার আসামি অবস্থানের গোপন সংবাদে র‌্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি-২২ এর বাসিন্দা এক কিশোরী হ্নীলার রঙ্গীখালী এলাকায় গেলে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...