উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২/১০/২০২২ ৩:১৭ পিএম

কক্সবাজার টেকনাফে পুলিশ অভিযান মৃত্যুদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত আসামী নজরুল ইসলাম নামে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে ।

শনিবার ভোররাতে বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,শনিবার (২২ অক্টোবর) ভোররাতে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রফিকুল ইসলাম রাফি নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে জিআর নং-৩৭০/২০১১ (টেকনাফ) এসটি নং-২০৮২/২০১৮, পেনাল কোডের ৩০২ ধারায় দন্ডিত মৃত্যুদন্ড প্রাপ্ত এবং ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত আসামী
টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার নবী হোসেনের ছেলে নজরুল ইসলামকে মহেশখালীপাড়া এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান,গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer