প্রকাশিত: ০৮/০৯/২০১৮ ১১:২৯ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি। শনিবার (৮ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের আড়িয়া খাল এবং হাড়িয়াখালী লবণ মাঠে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২৭ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান কক্সবাজারে টেকনাফে নিয়ে আসা হয়েছে, এমন গোপন সংবাদের খবর পেয়ে শনিবার ভোরে টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে বিজিবির একটি দল টেকনাফের নাজিরপাড়া আড়িয়াখাল এলাকায় অভিযান চালায়। এসময় ৮ লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তবে পাচারকারিরা পালিয়ে যায়।

একই দিন টেকনাফের সাবরাংয়ের হাড়িয়াখালী লবণ মাঠে বিজিবির আরেকটি দল অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তবে এই দুই অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

জানতে চাইলে টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুজ্জামান চৌধুরী জানান, ‘শনিবার ভোরে পৃথক অভিযানে ৯ লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে ঊদ্ধর্তন কর্মকর্তাদের সামনে এগুলো ধ্বংস করা হবে।’

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...