প্রকাশিত: ১৭/০৫/২০২২ ৯:৫৩ পিএম

টেকনাফ সদর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে নুরুল হক ভূট্টো নিহতের ঘটনায় এজাহার ভুক্ত ১৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নিহতের ছোট ভাই মো. নুরুল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত ১৭ ও অজ্ঞাত ৮-১০ জন ব্যাক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘটিত ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ সদস্যদের অভিযান অব্যাহত আছে।

এদিকে, ১৭ মে (মঙ্গলবার) দুপুরের দিকে ভুট্টো হত্যা কান্ডের জের ধরে সদর ইউপি নাজিরপাড়া এলাকার প্রায় অর্ধ-শতাধিক উৎশৃংখল যুবক মৌলভী পাড়া গ্রামে প্রবেশ করে বেশ কয়েকটি বসত বাড়ীতে দফায় দফায় হামলা চালায়। হামলাকারীরা ৫৫ বছর বয়সী জাফর নামে এক ব্যাক্তি বেদড়ক পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। অভিযোগ উঠেছে হামলা কারীরা বাড়ী-ঘরে ভাঙচুর করার পাশাপাশি মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে আসে।

এসব বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান জানান নাজিরপাড়া ও মৌলভী পাড়ায় হত্যা মামলার আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অত্র এলাকার পরিবেশ শান্ত রাখতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ-অভিযান চলছে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মাঠে কাজ করছে।

এ বিষয়ে টেকনাফের সু-শীল সমাজের ব্যাক্তিরা অভিমত প্রকাশ করে বলেন, সংঘটিত ঘটনার সাথে জড়িত অপরাধীদের দমন করতে করার জন্য সংশ্লিষ্ট আইন-শৃংখলা বাহিনীকে কঠোর আইন প্রয়োগ করতে হবে। তানা হলে টেকনাফের শান্ত পরিবেশ দিনের পর দিন অশান্ত হয়ে পড়বে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...