প্রকাশিত: ১০/০৪/২০১৭ ৮:৫৪ এএম , আপডেট: ১০/০৪/২০১৭ ৮:৫৭ এএম
Single Page Top

উখিয়া নিউজ ডেস্ক::

টেকনাফে দুটি বিশেষ পর্যটন অঞ্চল গড়ে তোলার কাজ শুরু করেছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা। এরইমধ্যে জমি অধিগ্রহণ শেষ হয়েছে। দরপত্র বণ্টনের পর শুরু হবে অবকাঠামো উন্নয়নের কাজ। ভ্রমণ পিপাসুরা এখান থেকে আধুনিক মানের পর্যটন সুবিধা পাবেন বলে মত কর্তৃপক্ষের।

কক্সবাজার সমুদ্র সৈকতে বছর জুড়েই থাকে পর্যটকের আনাগোনা। তবে, বিচ্ছিন্ন হোটেল মোটেল আর এলোমেলো ব্যবস্থাপনায় সৈকতের সৌন্দর্যে বিশৃঙ্খল অবস্থা চোখে পড়ে যে কারোর। এখান থেকে কক্সবাজার হয়ে টেকনাফের মেরিন ড্রাইভ। তার পাশেই সমুদ্রের কোল ঘেঁষে টেকনাফের সাবরাংয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা একটি বিশেষ ট্যুরিজম জোন করতে যাচ্ছে। তীরে ভেড়া জেলেদের দুই একটি সাম্পান ছাড়া এই এলাকাটি এখনো বেশ নির্জন।

তবে, বেজার পরিকল্পনা এখানে পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে পর্যটকদের জন্য। থাকবে ৫ তারকা হোটেল, ইকো ট্যুরিজম, সেন্টমার্টিন বেড়ানোর জন্য সী ক্রুজও। সব মিলিয়ে নির্ভেজাল ভ্রমণে আন্তর্জাতিক মানের আধুনিক সব সুবিধার সমন্বয়।

দূর থেকে দেখলে দ্বীপটিকে মনে হয় ফুটবল আকৃতির একটি ভাসমান বনভূমি। দীর্ঘদিন দখলে থাকার পর ২৭১ একরের দ্বীপটিতে হতে যাচ্ছে ট্যুরিজম পার্ক। এরইমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। বেশ কয়েকটি বিদেশি কোম্পানি আগ্রহ জানিয়েছে। এখানে থাকবে, হোটেল, মোটেল, ক্যাবেল কার, ভাসমান জেটি, শিশু পার্ক।

এসডিজি মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, ‘আগামী এক দেড় বছরে এটি ব্যবহারের উপযোগী হবে। সেই সাথে আমরা দেশি-বিদেশি পর্যটকদেরকেও আহ্বান জানাতে পারবো।’

বিশ্লেষকদের পরামর্শ, বিশেষ পর্যটন অঞ্চলের এসব পরিকল্পনা বাস্তবে রূপ দিতে সার্বক্ষণিক তদারকির।

সিপিডি অতিরিক্ত গবেষণা পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম বলেন, ‘মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা থাইল্যান্ডের যে ধারণাগুলো এগুলোকে মাথায় রেখে এই দুইটি অঞ্চলকে এই ধরনের পর্যটন শিল্প গড়ে তোলা সম্ভব। সেই সাথে নিরাপত্তার বিষয়টিও আমাদের দেখতে হবে।’

টেকনাফের ২টি বিশেষ পর্যটন অঞ্চল বাস্তবায়ন হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ৫০ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে ধারণা অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের। সুত্র দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer