প্রকাশিত: ১৯/০২/২০২২ ১০:১০ এএম

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি অস্ত্র ও গুলিসহ ৩ জনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, একটি দেশে তৈরি এলজি ও ৬১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।

আটকরা হলেন, টেকনাফের উনছিপ্রাং ২২ নং ক্যাম্পের সি-ব্লকের মৃত দিল মোহাম্মদের ছেলে হাফেজ শফিক (২৭), ডি ব্লকের কালা মিয়ার ছেলে আমান উল্লাহ (২৬)। বি ব্লকের মৃত সৈয়দুল ইসলামের ছেলে জামাল আহমেদ (৫১)।

এসপি তারিকুল ইসলাম জানান, ‘শুক্রবার বিকেলে টেকনাফের উনছিপ্রাং ২২ নং ক্যাম্পে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা ইসলাম গ্রুপের সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে সক্রিয় বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...
Single Page Footer