প্রকাশিত: ২৩/০৬/২০১৯ ৭:২৪ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
টেকনাফের সাবরাংয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুইজন নিহত হয়েছে।তারা হলো- টেকনাফ সদরের নাইটং পাড়ার মৃত রশিদ আহমদের ছেলে ৪৯ জন রোহিঙ্গা পাচার মামলার পলাতক আসামি মোঃ রুবেল এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হাবিবুল্লার ছেলে ওমর ফারুক।
শনিবার (২২ জুন) দিবাগত রাত ১টার দিকে সাবরাং ইউপিস্থ কাটাবুনিয়া নৌকা ঘাটে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে।
ঘটনাস্থল থেকে দুইটি এলজি (আগ্নেয়াস্ত্র), ১১ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ১৮ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
পুলিশের ভাষ্যমতে, বন্দুকযুদ্ধের ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান,
রোহিঙ্গা পাচার মামলার আসামী মোঃ রুবেল এবং ওমর ফারুককে গ্রেফতারের জন্য কাটাবুনিয়া নৌকা ঘাটে পৌঁছেলে পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়তে থাকে। এতে তারা গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ‘মৃত’ ঘোষণা করে।
আহত এসআই নুরুল ইসলাম, মোঃ শামিম রেজা ও মোঃ মহি উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সুস্থ রয়েছেন।
ওসি জানান, ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ময়নাতদন্ত শেষে নিহত দুই জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

23

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer