প্রকাশিত: ১৮/১১/২০১৮ ৯:৩৯ এএম

গিয়াস উদ্দিন ভূলু ;:
টেকনাফে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারী নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, ইয়াবা ও মৃতদেহ উদ্ধার করেছে।

জানা যায়, ১৮ নভেম্বর ভোররাত ২টারদিকে উপজেলার বঙ্গোপসাগর উপকূল সংলগ্ন দক্ষিণ লেঙ্গুরবিলে দু’পক্ষের মধ্যে ইয়াবার চালান খালাস নিয়ে গোলাগুলির খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক কারবারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ২টি অস্ত্র, ১০হাজার পিস ইয়াবাসহ ১টি মৃতদেহ পাওয়া যায়। পুলিশ লাশ থানায় নিয়ে আসে। এরপর সনাক্ত করে নিহত ব্যক্তি দক্ষিণ লেঙ্গুরবিলের মৃত আব্দুল কাদেরের পুত্র ফরিদ আলম (৩০) প্রকাশ মোঃ আলম বলে সনাক্ত করে। এরপর লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, পুলিশ উক্ত এলাকায় গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২টি দেশীয় অস্ত্র, ১০ হাজার ইয়াবা ও ১টি মৃতদেহ উদ্ধার করে। পরে থানায় এনে তার পরিচয় সনাক্তের পর পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। টেকনাফে যতদিন মাদক চোরাচালান শূন্যের কোঠায় আসবেনা ততদিন পুলিশের মাদক বিরোধী কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি মত প্রকাশ করেন।

এদিকে নিহত মাদক কারবারী ব্যক্তি জীবনে ২ মেয়ে ১ ছেলের জনক হলেও দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় শক্তিশালী বিশেষ সিন্ডিকেট গড়ে মাদক চোরাচালান চালিয়ে আসছে বলে জনশ্রুতি রয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...