উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/০১/২০২৩ ৭:৪৮ এএম

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ ৮নং ওয়ার্ড উত্তর পাড়া এলাকায় জমি বিরোধ নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে ছোট ভাই মো. হোছন নিহত হয়েছেন। এছাড়া আরেক ভাই দেলোয়ার হোসেনসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন সাবরাং ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম।

তিনি জানান, পারিবারিক বিরোধ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজারে পাঠিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভাইদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...