প্রকাশিত: ০৯/০৪/২০১৭ ৮:৫০ এএম

টেকনাফ প্রতিনিধি::marrige-love

টেকনাফে প্রেমের টানে শ্যালিকাকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে দুলাভাই। এরা হলেন ধুমপ্রাং বিল এলাকার জাহেদ মিকারের পুত্র মো. ইসলাম (৩৫) ও গোদারবিল এলাকার মো. কামালের স্ত্রী তছমিন আক্তার (২২)। ৭ এপ্রিল শুক্রবার টেকনাফের গোদারবিল এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই বৎসর পূর্বে চকরিয়া এলাকার কফিল উদ্দিনের মেয়ে তছমিন আক্তারের সাথে টেকনাফ গোদারবিল এলাকার মৃত আবদুল কাদেরের পুত্র কামালের বিয়ে হয়। তাদের ‌‍‍সুখের সংসারে এক সন্তান রয়েছে।

এই সুখের সংসারে বাধা হয়ে আসে দুলাভাই মো. ইসলাম। সবার অজান্তে ইসলাম তার শ্যালিকা তছমিনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। দুলাভাইয়ের মিষ্টি কথায় সংসারের প্রতি টান কমতে থাকে শ্যালিকা তছমিনের। বেড়ানোর নাম করে শ্যালিকা তছমিনকে বার বার বাড়ি নিয়ে আসতো ইসলাম। এক পর্যায়ে তছমিনের শ্বশুর বাড়ির লোকজন তছমিনকে আনতে গেলে বাধ সাধে দুলাভাই মো. ইসলাম। দীর্ঘ দেন দরবারের পর বাড়িতে নিয়ে আসলেও কিছুদিন সংসার করার পর ফের দুলাভাইয়ের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয় সে।

জানা গেছে, মো. ইসলামের সংসারেও দুই সন্তানের রয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানায় দুলাভাই মো. ইসলামকে প্রধান আসামি করে অভিযোগ দাখিল করেছে তছমিনের দেবর জামাল হোছন। পুলিশ হন্যে হয়ে ইসলামকে খুঁজছে। এ ঘটনা এখন টেকনাফে ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer