প্রকাশিত: ০৭/০২/২০১৭ ৬:৫২ পিএম , আপডেট: ০৭/০২/২০১৭ ৬:৫৪ পিএম

মুহাম্মদ জুবাইর, টেকনাফ ::
টেকনাফে ময়না তদন্তের জন্য ১৭ দিন পর কবর থেকে মাওঃ আনোয়ার হোসাইনের লাশ উত্তোলণ করা হয়েছে।
মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সোয়া এগারটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদের উপস্থিতিতে টেকনাফ উপজেলার বাহারছড়ার ইউনিয়নের বড়ডেইল কবরস্থান থেকে লাশ উত্তোলন করেন। মামলা তদন্ত কর্মকর্তা টেকনাফ মডেল থানার পুলিশ পরির্দশক (অপারেশন) শফিউল আলম বলেন, কক্সবাজার বিজ্ঞ আদালতের নির্দেশে লাশ কবর থেকে উত্তোলন করা হয়, এখন লাশ উত্তোলনের প্রাথমিক কাজ শেষ হয়েছে, সুরতহাল রিপোর্ট তৈরী করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে এটি হত্যাকান্ড কিনা। এ মামলায় প্রধান আসামী স্ত্রী সুফিয়া আফরিন লুৎফা বর্তমানে জেল হাজতে রয়েছে।
লাশ উত্তোলনকালে সাথে থাকা টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: শোভন দাশ জানায়, লাশের ভিবিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
জানা যায়, মাওঃ আনোয়ার হোসাইন (৪৫) দীর্ঘ ১৪ বছর পর প্রবাস থেকে দেশে ফিরে ৮ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে করেন। গত ২০ জানুয়ারী বিকালে নিজ বাড়িতে রহস্যজনক ভাবে তাঁর মৃত্যু ঘটে। ২১ জানুয়ারী ময়না তদন্ত ছাড়াই তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এ রহস্যজনক মৃত্যুর ঘটনায় নিহতের বড় ভাই মোহাম্মদ হোসাইন বাদী হয়ে সিআর মামলা নং- ৩৩/২০১৭ রুজু করেন। মামলায় মাওঃ আনোয়ার হোসাইনের স্ত্রী সুফিয়া আফরিন লুৎফাকে প্রধান করে অজ্ঞাতনামা আরও কয়েক জনকে আসামী করা হয়েছে। এঘটনায় নিহতের স্ত্রী লুৎফারকে আটক করে পুলিশ। এরপর সুফিয়া আফরিন লুৎফার পিতা মিঠাপানিরছড়ার হাফেজ মোঃ আয়ুব বাদী হয়ে ৩০ জানুয়ারী তার বড় ভাই মোঃ হোসাইন কে প্রধান করে আরও একটি মামলা দায়ের করেন।
এদিকে এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় মুখরোচক আলোচনার ঝড় বইছে এবং লাশ উত্তোলণকালে স্থানীয় উৎসুক জনতা ভীড় জমায়।
অপরদিকে ঘটনা রহস্য উদঘাটন করে প্রকৃত দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন বলে ও জানা যায় স্থানীয়রা।এদিকে লুৎফার পিতা মাওঃ আনোয়ার সাংবাদিকদের জানান আমার মেয়ে নির্দোশ হত্যার সাথে কখনো জড়িত নই।আমি ও নিরপেক্ষ তদন্ত করে মূল রহস্য উদঘাটনের দাবী জানাচ্চি।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer