প্রকাশিত: ১৬/০৮/২০২০ ৮:০০ এএম

সীমান্ত উপজেলা টেকনাফ ২ বিজিবির অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য পৌনে ১২ কোটি টাকা।
১৬ আগষ্ট দিবাগতরাতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিপুল পরিমাণ ইয়াবার চালান লালদ্বিয়া অতিক্রম করে দমদমিয়া ও জাদীমুরা সীমান্ত এরিয়া ওমর খাল ব্রিজ হয়ে প্রবেশ করার গোপন সংবাদে পূর্ব থেকে উক্ত স্থানে অবস্থান নেয় বিজিবির চৌকচ জওয়ানরা। রাত ৮ টার দিকে পাচারকারীরা বিজিবির ধাওয়া খেয়ে ঝড়-বৃষ্টির সুবাধে নাফ নদের কেওড়া বাগানে লুকিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সুত্র জানিয়েছেন, পাচারকারীদের ধরতে উক্ত স্থানে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। তাদের ধরতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়সাল খাঁন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার ইয়াবা সমূহ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তিতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও গনমাধ্যমকর্মীদের উপস্থিতিতে মাদকসমূহ ধ্বংস করা হবে।

পাঠকের মতামত

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...
Single Page Footer