প্রকাশিত: ২৮/০৭/২০১৮ ৮:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০৩ এএম

টেকনাফ প্রতিনিধি- কক্সবাজারের টেকনাফের রাজারছড়া উপকূলীয় এলাকা থেকে ভাসমান অবস্থায় এক জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তার নাম আলী হোসেন (৩০)। গতকাল শনিবার সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।

আলী টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত ফজল আহমদ।

বিষয়টি নিশ্চিত করে মুন্ডার ডেইল সোনারতরী মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মো. আব্দুস সালাম বলেন, শুক্রবার মুন্ডার ডেইল গ্রামের জামাল হোসেনের মালিকানাধীন নৌকায় ছয়জন মাঝিমাল্লা সাগরে মাছ ধরতে যায়। নৌকাটি হঠাৎ করে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। নৌকায় থাকা পাঁচ জেলে মো. আব্দুস সালাম, বশির আহমদ, সাইদুল্লাহ, মোহাম্মদ সেলিম ও এবাদুল্লাহ সাঁতরিয়ে কুলে ফিরতে পারলেও নিখোঁজ ছিলেন আলী হোসেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনও অভিযোগ না থাকায় জেলের উদ্ধার মরদেহটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...