প্রকাশিত: ০৩/০৬/২০২১ ১১:২৭ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় গতকাল বুধবার রাতে দুর্বৃত্তের গুলিতে বাবা ও ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

গুলিবিদ্ধ বাবা–ছেলে হলেন, বাহারছড়ার কচ্ছপিয়া গ্রামের আলী আহমদ (৪৫) ও তাঁর ছেলে জয়নাল উদ্দিন (১৫)।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ উদ্দিন ও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ হোসেন এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তাঁরা বলেছেন, উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামে বুধবার রাত সাড়ে আটটার দিকে আলী আহমদ তাঁর রড-সিমেন্টের দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। এর কিছুক্ষণ পরে অপরিচিত এক ব্যক্তি বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে আলী আহমদ এসে দরজা খুলে দেন। তিনি কোনো কথা ছাড়াই গুলি চালালে আলী আহমদের পায়ে গুলি থাকে। পরে তিনি মাটিতে পড়ে যান। এ সময় ছেলে জয়নাল এগিয়ে এলে তাঁর মাথায় গুলি লাগে।

ওই ইউপি চেয়ারম্যান ও সদস্য আরও বলেছেন, গুলি করার পর দুর্বৃত্ত পাহাড়ের দিকে পালিয়ে যান। স্থানীয় লোকজন এসে বাবা–ছেলেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেন। তাঁদের মধ্যে ছেলের অবস্থা আশঙ্কাজনক।

শেষ খবর পাওয়া পর্যন্ত আজ বৃহস্পতিবার ভোররাতে বাবা ও ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান রাতে প্রথম আলোকে বলেন, ‘দুর্বৃত্তের গুলিতে দুজন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি শুনেছি। আমি ঘটনাস্থলে উদ্দেশে রওনা হয়েছি। কি কারণে এ ঘটনা ঘটেছে ঘটনাস্থলে গিয়ে জানা যাবে। তবে গুলিবিদ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।’

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer