প্রকাশিত: ২৩/০২/২০১৯ ১১:০৭ এএম

টেকনাফ প্রতিনিধি ::
কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ডা. হামিদ (৪১) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় হাসান আলী নামে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।

গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের শালবাগান ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত ডা. হামিদ নয়াপাড়ার বাসিন্দা ও একজন পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ ডিসপেনসারিতে কর্মরত ছিলেন ডা. হামিদ। অস্ত্রের মুখে তাকে জিম্মি করে পাহাড়ের পাদদেশে নিয়ে যায় একদল সন্ত্রাসী। তবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ডাকাত নুরুল আলমের অনুসারী। সহকর্মীর মৃত্যুতে ক্ষিপ্ত হয়েই তারা এ ঘটনা ঘটিয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যায় গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পাহাড়ি এলাকা থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এ ছাড়া আরেকজনের লাশ উদ্ধার করা হয়।

পল্লী চিকিৎসকের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer