প্রকাশিত: ১৮/০৫/২০১৬ ১০:২২ পিএম

lasটেকনাফ প্রতিনিধি::

দু’টো লাশের গন্ধ শুকাতে না শুকাতে টেকনাফে আর একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১৬মে শাহপরীরদ্বীপ একটির জেলের লাশ ও সেন্টমার্টিনে গলায় ফাঁস লাগানো একটি মহিলার লাশ উদ্ধার করেছিল। গত ১৮মে টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের পুরাতন পল্লান পাড়ার মোঃ হাশিম ঘোনা নামক স্থান হতে গলায় ফাসঁ লাগানো ছমিরা বেগম (২২) নামে মহিলার লাশ উদ্ধার করে। সে একই এলাকার মোঃ হাসানের মেয়ে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানায়, সে সকালে তার পিতা-মাতা ঘর থেকে বেরিয়ে পড়লে নিহত ছমিরা বাড়ির খুটিঁর সাথে গলায় ফাসঁ লাগিয়ে মৃত্যু বরণ করেন। ছমিরার ছোট বোন বাড়িতে ঢুকে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন তার পিতা-মাতাকে খবর দেয়। পিতা মাতা বাড়িতে এসে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। কি কারনে ছমিরা মৃত্যবরণ করেছে তা এখনো জানা যায়নি। পুলিশ বলেছে পোষ্ট মডেমের রির্পোট না আসা পর্যন্ত বলা যাবেনা। এ রির্পোট লিখা পর্যন্ত কোন মামলা হয়নি বলে থানার কর্তব্যরত অফিসার জানিয়েছেন।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...