উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/১০/২০২২ ৯:১৯ এএম

কক্সবাজার জেলার টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে ৫ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার র‌্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ওসমান গনি (১৯), আব্দুল রশিদ (১৯), মো. আয়েস (১৯), হ্নীলার ২৬ নম্বর ক্যাম্পের নুর কামাল (১৯) ও মো. ফারুক (১৮)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে তারা দেশীয় অস্ত্রগুলো ব্যবহার করে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন নির্জন এলাকায় ছিনতাই ও ডাকাতি করত।

তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...