উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০/১০/২০২২ ১:২০ পিএম

কক্সবাজারের টেকনাফে একটি হ্যান্ড গ্রেনেডস্থল ঘিরে রেখেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার পুরাতন পল্লান পাড়া কুয়েত মসজিদের পূর্ব পাশে একটি খোলা জায়গায় গ্রেনেডটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

পরে পুলিশ গ্রেনেডস্থলটি ঘিরে রেখে স্থানীয় লোকজনকে মাইকিং করে সর্তক করা হয়, যাতে গ্রেনেডটির আশপাশে কেউ না যায়।

পুলিশ জানায়, পুরাতন পল্লান পাড়া কুয়েত মসজিদের পূর্ব পাশের খোলা জায়গায় ১টি (আরজেস-৩৬) মরিচা ধরা গ্রেনেড দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। সবার নিরাপত্তার স্বার্থে গ্রেনেডস্থল ঘিরে রাখা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, হ্যান্ড গ্রেনেডটির বিষয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেবে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...