প্রকাশিত: ০২/০৮/২০১৮ ৭:৫৯ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫২ পিএম

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফে পৃথক অভিযানে ২১ হাজার ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল টেকনাফ সদরের রাজারছড়ার ফজল করিমের ছেলে মো আয়াছ (২০), বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের লাল মিয়ার ছেলে হাসমত উল্লাহ (২১), টেকনাফ কচুবুনিয়ার মৃত হাবিবুর রহমানের ছেলে সুরত আলম (৩২), দক্ষিণ গোদার বিলের মৃত আব্দুল মালেক ছেলে আবদুর রহিম (২৪) , রঙ্গী খালী নামার পাড়া আলী হোসেন ছেলে সোহেল রানা (২১) , পুরান পল্লান পাড়ার আমিন ড্রাইভারের ছেলে আব্দুল জাবেদ (২৪) আটক করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রনজিত কুমার বড়ুয়া জানায়, গতকাল বুধবার বিকাল ৫ টায় সময় টেকনাফ মডেল থানার পুলিশের একটি বিশেষ দল ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের কচুবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।
পৃথক অভিযানে গতকাল বুধবার সকাল সাড়ে ৫ টার সময় হোয়াইক্যং লম্বাবিল এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবাসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি আরও জানান আটককৃত দের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...