প্রকাশিত: ০৩/১২/২০১৮ ৩:০৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক :

কক্সবাজারের টেকনাফে ২ হাজার ইয়াবাসহ এক বিজিবি সদস্যকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম মো.এনামুল হক (৩৫)। সে ৩২৫ দক্ষিণ কাফরুল ঢাকা সেনানিবাস এলাকার মৃত হামিদুল হকের ছেলে। এনামুল বিজিবির সহকারী সিপাহী। তার পরিচয় নাম্বার ৭৫৭২১।

রোববার (২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে হ্নীলা ইউনিয়নের বালিকা স্কলের সামনে থেকে ঢাকাগামী সেন্টমার্টিন সার্ভিস গাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে অাটক করা হয়।

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ঢাকাগামী সেন্টমার্টিন গাড়িতে করে এক যাত্রী ইয়াবা পাচার করছে, এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল গোপনে গাড়ি তল্লাশি করে এক ব্যক্তিকে অাটক করা হয়। সেসময় আটক ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি অারও বলেন, পরে অাটক ব্যক্তিকে যাচাই-বাছাই করে জানতে পারি তিনি একজন ২ বিজিবির কর্মরত সহকারী সিপাহী। ছুটি নিয়ে বাড়ি যাবার পথে ইয়াবা নিয়ে যাচ্ছিল, এমন সময় তাকে অাটক করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer